মোবাইল টিভি ভ্যানে ধর্মীয় অনুষ্ঠান প্রচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল এলইডি টিভি ভ্যানের মাধ্যমে ধর্মীয় অনুষ্ঠান প্রচারের উদ্যোগ নিয়েছে চ্যানেল আই। এই ভ্যানের মাধ্যমে পবিত্র রমজানের মহিমা সবার মাঝে তুলে ধরা এবং মুসলিম বিশ্বের নানান ইসলামিক ঐতিহ্য ও নিদর্শন অনুষ্ঠান আকারে দেখানো হবে। চ্যানেল আই সূত্রে জানা গেছে, পুরো রমজান মাসে ঢাকা শহরের বিভিন্ন স্থানে প্রতিদিন বিকেল চারটা থেকে ইফতারের আগে পর্যন্ত প্রদর্শন করা হবে এসব অনুষ্ঠান। গতকাল মঙ্গলবার সকালে তেজগাঁওয়ে চ্যানেল আই ভবনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল হাসান মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজসহ চ্যানেল আই ও বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।