মোবাইল ফোন নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজকর্ম সেরে বাসায় ফিরেও দু-দণ্ড শান্তি পাওয়ার জো নেই। অবিরাম বাজতেই থাকে মোবাইল ফোন। রেগেমেগে শেষে মোবাইল ফোন জিনিসটা নিজের বাসায় এক রকম নিষিদ্ধই করে বসেছেন অভিনেতা জনি ডেপ। ‘যখন আমি আমার পরিবারের সঙ্গে থাকি, তখন দুনিয়ার অন্য সবকিছু থেকে আলাদা থাকতে চাই।’ মোবাইল ফোন নিষিদ্ধ করার পক্ষে যুক্তি দেখিয়েছেন তিনি। তাঁর ফ্রান্সের বাড়িতে দীর্ঘদিনের সঙ্গিনী ভেনেসা ও দুই সন্তানকে নিয়ে থাকেন জনি। ওয়েবসাইট।