মোমেনা চৌধুরী ৫ প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যন-এর মুক্তিযুদ্ধের একক নাটক লাল জমিন মঞ্চে আসার এক বছর পূর্ণ হচ্ছে। এ উপলক্ষে ১৭ এপ্রিল শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির বিশেষ প্রদর্শনী হবে। মান্নান হীরার লেখা এ নাটকের নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। এতে একক অভিনয় করেছেন মোমেনা চৌধুরী। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। ‘লাল জমিন’ নাটকের এক বছর পূর্ণ হচ্ছে। পেছনে ফিরে তাকালে অনুভূতি কেমন?অনুভূতি অসাধারণ। সত্যি কথা বলতে, এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। এ সময়ের মধ্যে আমরা নাটকটি নিয়ে ঢাকার বাইরে ২০টি জেলাসহ ভারত, যুক্তরাজ্য সফর করেছি। ঢাকার বাইরে দর্শকের প্রতিক্রিয়া কেমন?ঢাকার বাইরে আমরা নাটকটি নিয়ে ২০টি জেলা ঘুরেছি। বিশেষ করে মুক্তিযোদ্ধা দর্শকেরা নাটকটি দেখার পর বেশি আবেগাপ্লুত হয়েছেন। যে উদ্দেশ্য নিয়ে নাটকটি মঞ্চে এনেছেন, সেই জায়গায় যেতে পেরেছেন?যারা মুক্তিযুদ্ধ দেখেনি, আমরা মূলত সেই তরুণ প্রজন্মের জন্য নাটকটি মঞ্চে এনেছি। সেই উদ্দেশ্য নিয়ে আমরা দেশের বিভিন্ন জেলা শহর থেকে উপজেলা পর্যায়েও নাটকটির প্রদর্শন করেছি, করছি। এসব প্রদর্শনীতে স্কুল-কলেজের ছেলেমেয়েদের অংশগ্রহণ বেশি দেখা যাচ্ছে। আমরা খুবই আশাবাদী। এ ধরনের নাটক আরও বেশি মঞ্চে আসা দরকার বলে মনে করেন কি?অবশ্যই মনে করি। শিল্পকলা থেকে মুক্তিযুদ্ধের অনেক নাটক মঞ্চে আসছে। তবে ছোট পরিসরে মুক্তিযুদ্ধের এ ধরনের নাটক বেশি বেশি করা দরকার। তাহলে মঞ্চায়নের ক্ষেত্রে এ ধরনের নাটক দেশের মধ্যে দ্রুত ছড়িয়ে দেওয়া সহজ হবে।এ নাটকে কত দিন মঞ্চে নিয়মিত থাকতে চান?এ নাটকে শারীরিকভাবে অনেক পরিশ্রম হয়। আমার শারীরিক সামর্থ্য যত দিন থাকবে, তত দিনই নাটকটি নিয়ে কাজ করতে চাই।