প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহবাগের গণগ্রন্থাগার চত্বরে চলছে নববর্ষে বই উৎসব। বই বিকিকিনির পাশাপাশি উৎসবে প্রতিদিন অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল উৎসবে বইকেন্দ্রিক অনুষ্ঠানমালার অংশ হিসেবে দোতলার সেমিনার হলে অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে প্রাঙ্গণে মোর টোকা ডায়েরির পাতা থেকে: স্মৃতিকথায় জয়নাল হোসেন; আলোচনা ও স্মৃতিচারণা শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। কবি ফারুক মাহমুদের উপস্থাপনায় স্মৃতিকথার এই গ্রন্থ নিয়ে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। আলোচনায় অংশ নেন উৎসব সমন্বয়ক সৈয়দ জাকির হোসাইন, অধ্যক্ষ আবুবকর চৌধুরী, দিলীপ কুমার বড়ুয়া, প্রকাশক মিলন কান্তি নাথ প্রমুখ।