বাংলাভিশনে আজ প্রচারিত হবে চলচ্চিত্র আজ গায়ে হলুদ। এখানে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ। কথা হলো তাঁর সঙ্গে।দেশের বাইরে কোথাও গিয়েছিলেন নাকি?হ্যাঁ, অস্ট্রেলিয়ায়। ওখানে আমার স্ত্রী পড়াশোনা করছে। ওর সঙ্গে ২২ দিন কাটিয়ে এলাম। পুরোপুরি ছুটি কাটানোর জন্যই গিয়েছিলাম সেখানে। সিডনির বাইরে অনেক জায়গায় আমরা ঘুরেছি। সমুদ্রসৈকত, বন—চমত্কার সব অভিজ্ঞতা। কোথা দিয়ে যে এই কটা দিন কেটে গেল, টেরই পাইনি।এটিএন বাংলায় ‘তোমার দোয়ায় ভালো আছি মা’ ধারাবাহিকটি শেষ হওয়ার পর অনেক দিন চলে গেছে। নতুন কিছু ভেবেছেন?এ বছর চারটি বড় ধারাবাহিকের কাজ করব। ফেব্রুয়ারি মাসে ইমদাদুল হক মিলনের লেখা ধারাবাহিকটির কাজ করব রংপুর ও লালমনিরহাটে। এবার একটু ঢাকার বাইরে যেতে চাইছি। আমাদের এখানে গ্রামভিত্তিক নাটক মানেই পুবাইল কিংবা গাজীপুর। এর বাইরে যে কোনো গ্রাম আছে, নাটক দেখে তা বোঝার উপায় নেই। গ্রাম মানেই নদী, ধানক্ষেত, নিরিবিলি পরিবেশ, সাধারণ ঘর। এসব কিন্তু আমাদের নাটক থেকে হারিয়ে যেতে বসেছে। তাই গ্রামের প্রকৃত পরিবেশ ফুটিয়ে তুলতে রংপুর ও লালমনিরহাটকে বেছে নিয়েছি।অন্য নাটকগুলোর কথা বলুন।এপ্রিল মাসে শুরু হবে মোশাররফ করিমের লেখা নাটক মিয়া মোহাম্মদ মোলায়েম। মজার ব্যাপার হলো, অভিনেতা মোশাররফ এবারই প্রথম বড় ধারাবাহিক নাটক লিখছেন। শুধু তা-ই নয়, নাটকটি যৌথভাবে পরিচালনা করব আমি, মোশাররফ আর রায়হান খান। অভিনয় তো করবই। মোশাররফের সঙ্গে অনেক দিন থেকেই কাজ করছি। তিনি শুধু ভালো অভিনেতাই নন, লেখালেখির হাতও খুব ভালো। পাশাপাশি খুব ভালো দৃশ্যকল্পনা করতে পারেন। অন্য দুটো নাটক লিখছেন বৃন্দাবন দাস (চৈতা পাগল) ও প্রসূন রহমান (জিরো পয়েন্ট)।অনেক দিন থেকেই আপনাকে নতুন কোনো নাটকে দেখা যাচ্ছে না।যে নাটকগুলোর কথা বললাম, এগুলোর প্রযোজনার কাজটিও আমি করছি। এখানে প্রস্তুতির জন্যও সময় দিতে হচ্ছে। তাই এদিকেই বেশি নজর দিচ্ছি। ফাঁকে ফাঁকে অভিনয়ের কাজ করছি।