মোশাররফ-চঞ্চল ও নিপুণের চুড়িওয়ালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামের দরিদ্র পরিবারের মেয়ে নিপুণ। পাশের গ্রামের চঞ্চল ও মোশাররফ ফেরি করে চুড়ি বিক্রি করেন। একদিন নিপুণদের বাড়িতে আসেন চঞ্চল। নিপুণকে দেখে তাঁর ভালো লাগে। বিনে পয়সায় চুড়ি-ফিতা দিয়ে যান। অন্য একদিন মোশাররফ করিমও আসেন চুড়ি বিক্রি করতে নিপুণদের বাড়িতে। নিপুণকে দেখে তাঁরও ভালো লেগে যায়। এমনি করে চঞ্চল ও মোশাররফ দুজনেই নিপুণকে পেতে চান। এ নিয়ে গ্রামে গণ্ডগোল লেগে যায়। নিপুণের বাবা টাকার অভাবে মেয়েকে বিয়ে দিতে পারেন না। একসময় মোশাররফ ও চঞ্চল নিজেদের ভালোবাসাকে বিসর্জন দিয়ে নিপুণের বাবার হাতে টাকা তুলে দেন মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। নিপুণের বিয়ে হয় অন্যত্র।এমন একটি গল্প নিয়ে পরিচালক মাইনুল হাসান খোকন নির্মাণ করছেন চুড়িওয়ালা নাটকটি। ডালিয়া রহমানের মূল গল্প অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন মীর্জা রাকিব।নিপুণ জানান, ‘মোশাররফ ও চঞ্চলের সঙ্গে এর আগে কাজ করা হয়নি। দুজনেই আমার ভীষণ পছন্দের শিল্পী। তাঁদের সঙ্গে সুন্দর একটি চরিত্রে কাজ করতে পেরে ভালো লাগছে।’অন্যদিকে মোশাররফ করিম বললেন, ‘গল্পটি বেশ মজার। আর ফেরি করে চুড়ি বিক্রি করার দৃশ্য আগে দেখেছি। এবার নিজেই সেই চরিত্রে কাজ করছি।’ চঞ্চল বললেন, ‘অনেক ধরনের গ্রাম্য চরিত্রে কাজ করেছি। তবে এবার চুড়িওয়ালার চরিত্রে কাজ করার অভিজ্ঞতা একটু অন্য রকম।’ পরিচালক খোকন জানান, ভালোবাসা দিবস উপলক্ষে নাটকটি নির্মাণ করা হচ্ছে।