মোশাররফের মূক-অভিনয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরো একটি নাটকে মোশাররফ করিমের মুখে কোনো সংলাপ নেই। সংলাপগুলো তাঁকে বোঝাতে হয়েছে অভিনয়ের মধ্য দিয়ে। নাটকের নাম আতঙ্ক। পরিচালক অরণ্য আনোয়ার। শুটিংয়ের ফাঁকে মোশাররফ করিম বললেন, ‘আমার মুখে কোনো কথা নেই। পরিচালক পুরোপুরি মিউট করে দিয়েছেন। সুবিধাই হলো। কণ্ঠটা একটু বিশ্রাম নিতে পারছে। ক্যামেরার সামনে কত কথা যে বলতে হয়! দর্শক যা দেখে আধা ঘণ্টায়, আমরা তার শুটিং করি তিন দিনে। বুঝতেই পারছেন।’আতঙ্ক নাটকটি নিয়ে মোশাররফ বললেন, ‘নাটকে আমি নানা কারণে আঁতকে উঠি। এখানে অতিপ্রাকৃত কিছু ব্যাপার আছে। বাস্তবতার বাইরে, তবে গভীর একটা ইশারা আছে।’মোশাররফ কি এর আগে কখনো নাটকে নিজের কণ্ঠকে বিশ্রাম দেওয়ার সুযোগ পেয়েছেন? তিনি বললেন, ‘মঞ্চে একটা নাটক করেছিলাম, নাম সুখ। তা প্রায় এক যুগ তো হবেই। নাট্যকেন্দ্রের নাটক। এর নির্দেশনা দিয়েছিলেন তারিক আনাম খান। ওই নাটকেও আমার মুখে কোনো আওয়াজ ছিল না।’এ ধরনের অভিনয়ে অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বললেন, ‘খুব কঠিন কাজ। পুরো ব্যাপারটিকে যুক্তিসংগত আর বাস্তবসম্মত করে ফুটিয়ে তুলতে হবে। আমি চেষ্টা করেছি।’অরণ্য জানালেন, এবার ঈদের জন্য তিনি তৈরি করছেন নাটকটি।