মোশাররফের হাতে আলাদিনের চেরাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলাদিনের জাদুর চেরাগের কথা নিশ্চয় সবার মনে আছে। যে জাদুর চেরাগ থেকে বের হতো দ্বৈত। আর পূরণ করত তিনটি ইচ্ছে। এবার সেই জাদুর চেরাগ হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অভিনেতা মোশাররফ করিম। আর সামনে যাঁকে পাচ্ছেন তাঁর সব জটিল সমস্যার সমাধান করে দিচ্ছেন। এতে মোশাররফ করিমের আনন্দের সীমা নেই। দ্য মিস্টিরিয়াস আইল্যান্ড নামের এক ঘণ্টার নাটকে এভাবেই জাদুর চেরাগ হাতে নিয়ে ঘুরতে দেখা যাবে তাঁকে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন নাসির আল মুনির। সম্প্রতি দ্য মিস্টিরিয়াস আইল্যান্ড নাটকের শুটিং শেষ হয়েছে। মোশাররফ করিম বলেন, ‘জাদুর চেরাগ নিয়ে থাকলেও এখানে কিন্তু প্রতীকী কিছু ব্যাপার জড়িত আছে। এই পরিচালকের সঙ্গে আমি তিনটি নাটকে কাজ করেছি। নির্মাতা হিসেবে নতুন হলেও তিনি অনেক ভালো করবেন।পরিচালক নাসির আল মুনীর বলেন, ‘এটি আমার পরিচালনায় তৃতীয় নাটক। জাদুর চেরাগ নিয়ে নাটকটির কাহিনি হলেও এর মাধ্যমে সমাজের প্রতীকী কিছু ব্যাপার উপস্থাপন করার চেষ্টা করেছি। দ্য মিস্টিরিয়াস আইল্যান্ড নাটকে আরও অভিনয় করেছেন তানিয়া আহমেদ, আল মুনসুর, মাহমুদুল হাসান মিঠু প্রমুখ।