মোশাররফের ‘আষাঢ়ে গল্প’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনিস ভবঘুরে মানুষ। সে কখনো থিতু হয় না। জীবনের নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে এগিয়ে চলে। সে কারও কাছে দায়বদ্ধ নয়। যখন যা ইচ্ছা তা-ই করে। আনিস প্রতিনিয়ত গল্প তৈরি করে। সে গল্প থেকে আবার নিজেই বের হয়ে আসতে চায়। তখন সে আবার জড়িয়ে পড়ে আরেকটি নতুন গল্পে। এভাবেই সে নতুন নতুন গল্পের ফাঁদে পড়ে। গল্পের ফাঁদের ভেতরে আনিসের সঙ্গে পরিচয় হয় নানা শ্রেণী ও পেশার মানুষের। এটি আষাঢ়ে গল্প নাটকের ভাবনা। লিখেছেন দেবাশীষ কাকন আর পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন। নাটকে আনিসের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। ধারাবাহিক এই নাটকের প্রতিটি গল্পের দৈর্ঘ্য দুই পর্ব। এনটিভিতে আজ থেকে প্রচারিত হবে নাটকটি।