মোহাম্মদ আলী সিদ্দিকীকে নিয়ে ‘গান চিরদিন’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিটিভির ‘গান চিরদিন’ সাজানো হয়েছে বরেণ্যশিল্পী মোহাম্মদ আলী সিদ্দিকীকে নিয়ে। অসুস্থ এই শিল্পীর বাসায় গিয়ে ধারণ করা সাক্ষাৎকার থাকবে অনুষ্ঠানে। এই শিল্পীকে নিয়ে স্মৃতিচারণা করেছেন রাজ্জাক। গত শতকের সত্তর ও আশির দশকে বাংলা চলচ্চিত্রে রাজ্জাকের ঠোঁট মেলানো বেশির ভাগ গানই গেয়েছিলেন এই শিল্পী।অনুষ্ঠানে মোহাম্মদ আলী সিদ্দিকীর গাওয়া জনপ্রিয় পাঁচটি গান নতুন করে গেয়েছেন রফিকুল আলম, সৈকত দাশ, সাইফুদ্দিন মাহমুদ, সুমন রাহাত ও রেনি সিদ্দিকী। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন দিনাত জাহান। প্রযোজনা করেছেন শফিউদ্দিন সিকদার। আজ রাত ১০টা ৫০ মিনিটে ‘গান চিরদিন’ প্রচারিত হবে বিটিভিতে।