মোহাম্মদ নাসির আলী সম্মাননা ও পদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুক্রবার বাংলা একাডেমির শামসুর রাহমান সেমিনার কক্ষে ‘শিশুসাহিত্যিক মোহাম্মদ নাসির আলী সম্মাননা ও পদক ২০১৭’ দেওয়া হয়েছে।
এ বছর পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কবি শামসুর রাহমান (মরণোত্তর), সংগীতশিল্পী ফেরদৌসী রহমান, নৃত্যশিল্পী জীনাত বরকত উল্লাহ, কথাসাহিত্যিক মঈনুল আহসান সাবের, আলী ইমাম, রাখাল মজুমদার, স ম শামসুল আলম, চিত্রশিল্পী উত্তম সেন, ছড়াকার আনজীর লিটন ও প্রকাশক মহীউদ্দীন আহমদ।
প্রধান অতিথি ছিলেন সংগীতব্যক্তিত্ব মুস্তাফা জামান আব্বাসী। বক্তব্য দেন কবি আবু হাসান শাহরিয়ার, দীপু মাহমুদ, নাসির আলীপুত্র ইফতেখার রসুল।