মোহাম্মদ রফিকে লতার শ্রদ্ধাঞ্জলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩১ জুলাই মোহাম্মদ রফির ৩০তম মৃত্যুবার্ষিকী। সুরসম্রাজ্ঞী লতা মুঙ্গেশকর হিন্দুস্তান টাইমস পত্রিকায় এই গুণী শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।রফি ভাইয়া ভারতের শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী ছাড়াও একজন সুন্দর মনের মানুষ ছিলেন। এখনো পর্যন্ত তাঁর মতো নম্র, অভিজাত ও বিনয়ী ব্যক্তিত্বের সঙ্গে পরিচিত হইনি। তিনি পেয়েছেন দেবী সরস্বতীর আশীর্বাদ এবং তিনি বিশ্বাস করতেন সাধনায়। রোজ সকালে রফি ভাইয়া নিয়মিত রেওয়াজ করতেন এবং প্রতিটি গানের আগে অনুশীলন করতেন।অতি পরিচিত নামনওশাদ সাহেবের সুর করা দুলারি ছবির ‘সুহানি রাত ঢাল চুকি’ গানটি ১৯৪০ সালে তাঁকে ব্যাপক পরিচিতি এনে দেয়। এর পর থেকে তাঁকে আর কখনো পেছন ফিরে তাকাতে হয়নি। ক্রমেই তিনি একজন গায়ক হিসেবে আরও শক্তিশালী হয়ে উঠছিলেন, তবে নিজের ক্ষমতার ব্যাপারে তিনি কখনোই সচেতন ছিলেন না। ‘ও দুনিয়াকে রাখওয়ালে’ গানে কণ্ঠ দেওয়ার সময় তিনি এত উচ্চস্বরে সুর তুলেছিলেন যে তিনি খেয়াল করেননি, তাঁর কণ্ঠনালি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং গলা থেকে রক্ত বের হচ্ছে। রেকর্ডিংয়ের সময় নওশাদ সাহেব এ অবস্থা দেখে তৎক্ষণাৎ রেকর্ডিং বন্ধ করে দেন।তিনি শুধু উষ্ণ মনেরই ছিলেন না, বরং উদার ও সহকর্মীদের প্রতি ছিলেন সহযোগী মনোভাবের। আমি নিজেকে ভাগ্যবতী মনে করি। কারণ, আমি তাঁর সঙ্গে সর্বাধিকসংখ্যক ডুয়েট গানে কণ্ঠ দিয়েছি, সুরকার নওশাদ, সি রামচন্দ্র, এস ডি বর্মণ, শংকর জয় কিষান, সলিল চৌধুরী, মদন মোহন, আর ডি বর্মণ, লক্ষ্মীকান্ত পিয়ারিলাল ও কল্যাণজি, আনন্দজির সুরে। এ ছাড়া অন্য মেধাবী সুরকার হেমন্ত কুমার, রবি ও ফাইয়াজ আমাদের সঙ্গে কাজ করেছেন। আমরা একসঙ্গে অনেক মনে রাখার মতো ডুয়েট গানে কণ্ঠ দিয়েছি। আমার মনে পড়ে, ‘দো সিতারো কা মিলান’, ‘স সাল পেহেলে, দিল পুকারে’, ‘ইয়ে দিল তুম বিন’। তিনি এমন একজন প্রতিভাবান শিল্পী ছিলেন, যাঁর সুর অন্য যেকোনো শিল্পীর কণ্ঠকে ছাড়িয়ে যাবে। সেটা আমি, আশা, মান্নাদা বা কিশোর ভাইয়া—যে-ই হই না কেন। তথাপি তিনি কখনোই অন্য কাউকে বঞ্চিত করার কথা ভাবেননি।রফি ভাইয়া গানের কথার ব্যাপারে বিশেষ মনোযোগী ছিলেন। তিনি অশ্লীলতার ঘোর বিরোধী ছিলেন। সলিল চৌধুরী সাধারণত রফি ভাইয়াকে ব্যবহার করতেন না তাঁর গানে। তাঁর গান ‘ তাসবির তেরে দিল মে’ মায়া ছবির জন্য আমরা একসঙ্গে গেয়েছিলাম। এটি ছিল তাঁর বাংলা গান ‘ওগো আর কিছু তো নয়’-এর হিন্দি অনুবাদ। রফি ভাইয়া অন্তরাটি ঠিকমতো তুলতে পারছিলেন না। সলিল চৌধুরী ক্রমেই অধৈর্য হয়ে রাগ প্রকাশ করলেন। তবে এতে রফি ভাইয়া রাগ প্রকাশ করেননি, বরং তিনি সলিলদাকে বললেন, তিনি যেন অন্তরাটি তাঁকে আবার বুঝিয়ে দেন। এরপর তিনি এমন গান উপহার দিয়েছিলেন, যা সলিলদার প্রত্যাশার চেয়েও বেশি হয়েছিল।শীর্ষস্থানীয় নায়কদের জন্যরফি ভাইয়া নায়ক দিলীপ কুমার, দেব আনন্দ, গুরু দত্ত, শাম্মী কাপুর, মনোজ কুমার, সঞ্জীব কুমার বা রাজেশ খান্নার জন্য কণ্ঠ দিয়েছেন। সব ক্ষেত্রেই সমান ক্ষমতা ও সফলতার প্রকাশ পাওয়া যায়। তিনি যেভাবে উত্তম কুমারের জন্য ‘আয়ে চান্দ জ্যায়সে’, ‘না মুখরা মোড় পে কে’ ও ‘তুঝে দেখা’ গানে ছোটি সি মুলাকাত ছবিতে কণ্ঠ দিয়েছেন, তা একেবারে মনমাতানো। তাঁর শ্রেষ্ঠত্বের প্রমাণ মেলে অমিতাভের জন্য ‘তেরি বিন্দিয়া রে’ ও ঋষি কাপুরের জন্য ‘দর্দে দিল’ গানে। সত্তরের দশকের সুরকার বাপ্পি লাহিড়ী ও রাজেশ রোশনও তাঁদের গানে রফি ভাইয়াকে ব্যবহার করেছিলেন। আমার মনে পড়ে, রাজেশ রোশনের সুরে ১৯৭৮ সালে তাঁর গাওয়া ‘দিল দি কালি’ গানের কথা। নারী কণ্ঠকে তাঁর পাশে বড় ফিকে মনে হয়। এটি খুব অন্যায় হবে যদি বলা হয়, কিশোর কুমার রফি ভাইয়াকে সত্তরের দশকে ছাপিয়ে গিয়েছিলেন। কিশোর দ্বিধাহীনভাবে সর্বোচ্চ শিখরে ছিলেন বটে, তবুও রফি ভাইয়া তাঁর ‘তেরে নাম কা দিওয়ানা’, ‘গুলাবি আঁখে’, ‘ইয়ে দুনিয়া, ইয়ে মেহফিল’ ও ‘তুম যো মিল গ্যায়ে হো’ গানের মধ্য দিয়ে নিজেকেও জনপ্রিয়তার তুঙ্গে তুলে রেখেছিলেন। এমনকি কিশোর ভাইয়াও কখনো নিজেকে রফি ভাইয়ার চেয়ে ওপরে আছেন বলে মনে করেননি।প্রায় তিন যুগ হয়ে গেল তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, তবুও তাঁর সুর শুধু আমার হূদয়েই নয়, অগণিত শ্রোতার হূদয়জুড়ে আছে। রফি ভাইয়া, ‘ইয়াদ না যায়ে বিতে দিনও কি’।পলা আজিজ, সূত্র: হিন্দুস্তান টাইমস