মৌলভীবাজারে গীতাঞ্জলি নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেলজয়ী কাব্যগ্রন্থ গীতাঞ্জলি প্রকাশনার শতবর্ষ পূর্তি উপলক্ষে মৌলভীবাজারে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা গতকাল শুক্রবার শেষ হয়েছে। গীতাঞ্জলি শতবর্ষ উদ্যাপন পরিষদ মৌলভীবাজারের আয়োজনে শেষ দিনের পরিবেশনায় ছিল আলোচনা, গান, আবৃত্তি ও নৃত্যের প্রাণসঞ্চারী উপস্থাপনা। মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের সাইফুর রহমান মিলনায়তনে শেষ দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।