মৌলভীবাজারে পথনাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে সবুজবাংলা থিয়েটারের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের উদ্যোগে দুই দিনব্যাপী পথনাটকের আয়োজন করা হয়েছে। গত রোববার রাতে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করেন সাবেক সাংসদ ও নাট্যব্যক্তিত্ব আজিজুর রহমন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ। উদ্বোধনী দিনে সবুজবাংলা থিয়েটার পরিবেশন করে বসুমতীর পেটের অসুখ, মৌলভীবাজারের মনু থিয়েটার বোমা, হবিগঞ্জের খোয়াই থিয়েটার ঈশ্বরের আদালত, শ্রীমঙ্গলের প্রান্তিক থিয়েটার এই পিরিতি সেই পিরিতি নয়, রাজনগর থিয়েটার স্বপ্নচূড়া, সিলেটের নবশিখা নাট্যদল আঁটকুড়ে ও সুনামগঞ্জের নাট্যলোক পরিবেশন করে পুতুলখেলা।