মৌসুমী আর চঞ্চলের গোলমাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আমাদের এই ছোট জীবনে আমরা বড় বড় আশায় বুক বাঁধি। আর এই আশা পূরণ করতে গিয়ে যত ঝামেলা। তাই নিয়ে গোলমাল নাটকের গল্প।’ বললেন চঞ্চল চৌধুরী। গোলমাল নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। চঞ্চল জানান, এবারই প্রথম মৌসুমী এবং তিনি একসঙ্গে অভিনয় করছেন।চঞ্চল বলেন, ‘কলেজে পড়ার সময় মৌসুমী অভিনীত কেয়ামত থেকে কেয়ামত ছবিটি দেখেছিলাম। তখন থেকে আমি তাঁর ভক্ত। এবার মৌসুমীর সঙ্গে অভিনয় করছি!’মৌসুমী বলেন, ‘চঞ্চল ছোট পর্দার জনপ্রিয় তারকা। কেন তিনি জনপ্রিয়, এবার তাঁর সঙ্গে কাজ করতে এসে বুঝতে পেরেছি।’রাজ জানান, তিন পর্বের নাটক গোলমাল ঈদে প্রচারিত হবে এনটিভিতে।