মৌসুমী এখন ফ্যাশন ডিজাইনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নায়িকা, গায়িকা, পরিচালক—এসবের বাইরেও মৌসুমী আরও এক নতুন পরিচয়ে পরিচিত হলেন; ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ শুরু করেছেন তিনি। গত ২৩ আগস্ট বিকেলে তিনি বসুন্ধরা সিটিতে অবস্থিত তাঁর লিভাইস-এর শোরুমে নিজের ডিজাইনের পোশাক প্রদর্শন করেন। মৌসুমী বললেন, ‘নিজের জন্য বিভিন্ন রকম জামাকাপড়ের ডিজাইন করতাম। এভাবেই আস্তে আস্তে নিজে কিছু বিষয় নিয়ে কাজ করেছি। এরপর মহিলাদের জন্য নানা রকম জামাকাপড়ের ডিজাইন করেছি এবং এসব পণ্য লিভাইসে পাওয়া যাবে।’ তিনি আরও জানালেন, এখন থেকে তিনি নিয়মিত পোশাকের ডিজাইন করবেন।প্রসঙ্গত, মৌসুমী অভিনয়ের ব্যস্ততা কমিয়ে দিয়ে এখন সংসারজীবন এবং পোশাক ডিজাইনার হিসেবে ব্যস্ত সময় পার করছেন।