মৌসুমী ও 'আহা নায়িকা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহা নায়িকার দৃশ্যে মৌসুমী
আহা নায়িকার দৃশ্যে মৌসুমী

বাস্তবের মতো পর্দার জন্যও একজন জনপ্রিয় চিত্রনায়িকার চরিত্রে অভিনয় করলেন মৌসুমী। এটি একটি নাটক। নাম আহা নায়িকা। নির্বাহী প্রযোজক মৌসুমীর স্বামী ওমর সানী। লিখেছেন গোলাম রাব্বানী, পরিচালক ইউসুফ চৌধুরী। নাটকটি তৈরি করা হয়েছে ঈদের জন্য।
পরিচালক জানান, গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নাটকটির টানা শুটিং হয়েছে সাভারের একটি বাংলোবাড়িতে। নাটকটিতে আরও অভিনয় করেছেন মিশু সাব্বির, হিমে হাফিজ, জহির খান প্রমুখ।