মৌসুমী-নাঈমের 'আর দ্বিধা নয়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আর নয় দ্বিধা’ টেলিছবির দৃশ্যে মৌসুমী হামিদ
‘আর নয় দ্বিধা’ টেলিছবির দৃশ্যে মৌসুমী হামিদ

ছোটপর্দার এ সময়ের ব্যস্ত অভিনেতা নাঈম। অন্যদিকে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে মিডিয়ায় নাম লেখানো মৌসুমী হামিদও এখন বেশ আলোচিত। এবার এই দুই অভিনয়শিল্পী একসঙ্গে ‘আর দ্বিধা নয়’ নামের একটি টেলিছবিতে অভিনয় করলেন। টেলিছবির চিত্রনাট্যকার ও পরিচালক আসিফ ইকবাল জুয়েল।
এ প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, ‘ব্যতিক্রমী গল্পের নাটক ও টেলিছবির প্রতি বরাবরই আমার আগ্রহটা বেশি। আমি সব সময় স্বাচ্ছন্দ্যবোধ করি চ্যালেঞ্জিং কাজ করতে। এটিও তেমনই একটি কাজ। আর নাঈম এ সময়ের অনেক মেধাবী একজন অভিনেতা। তার সঙ্গে অনেক স্বাচ্ছন্দ্যে কাজটি করেছি। টেলিছবিতে দর্শকেরা নতুন এক মৌসুমী হামিদকে খুঁজে পাবেন। বাকিটা চমক হিসেবে থাক।’
নির্মাতা আসিফ ইকবাল জুয়েল বলেন, ‘আমি এর আগেও বেশ কয়েকটি খণ্ড নাটক নির্মাণ করেছি। নাঈম ও মৌসুমীকে নিয়ে নির্মিত টেলিছবিটি দর্শকদের ভালো লাগবে।’
জানা গেছে, টেলিছবিটিতে পিটবুল ও মার্ক অ্যান্থনির গান ব্যবহার করা হয়েছে। এ প্রসঙ্গে পরিচালক জানিয়েছেন, ভিন্নতা আনার জন্য আর গল্পের প্রয়োজনেই মূলত গান ব্যবহার করা।

‘আর নয় দ্বিধা’ টেলিছবিটি চ্যানেল আইয়ে ৬ নভেম্বর বেলা তিনটায় প্রচারিত হবে।