মৌসুমী ভৌমিকের ভক্ত পুতুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার মধ্য দিয়ে মিডিয়ায় আগমন ঘটে পুতুলের। গান করার পাশাপাশি দুই বছর ধরে উপস্থাপনাও করছেন ক্লোজআপ ওয়ান তারকা পুতুল। গান ও উপস্থাপনা দিয়ে মিডিয়ায় নিজের আলাদা অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। এরই মধ্যে তৈরি হয়েছে অসংখ্য ভক্ত ও শ্রোতা। কিন্তু ক্লোজআপ তারকা পুতুলেরও রয়েছে পছন্দের তারকা। আধুনিক বাংলা গানের জনপ্রিয় শিল্পী মৌসুমী ভৌমিকের অন্ধভক্ত ক্লোজআপ তারকা পুতুল।পুতুল বলেন, ‘যখন থেকে গান সম্পর্কে বুঝতে শুরু করেছি, তখন থেকেই মৌসুমী ভৌমিকের অন্ধভক্ত। তাঁর গান আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করবে। গান করার ক্ষেত্রে আমি বরাবরই অনেক ক্ষেত্রে তাঁকে অনুসরণ করার চেষ্টা করি।’পুতুল আরও বলেন, ‘মৌসুমী ভৌমিক ছাড়া দেশে নজরুলসংগীতশিল্পী ফিরোজা বেগম আমার পছন্দের শিল্পীদের মধ্যে অন্যতম।’আধুনিক গানের পাশাপাশি পুতুল নিয়মিত নজরুলের গানের চর্চাও করছেন। মৌলিক গানের আরও কয়েকটি অ্যালবাম প্রকাশের পর নজরুলের গানের পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশের ইচ্ছা আছে তাঁর। এ পর্যন্ত পুতুলের মৌলিক গানের দুটি একক এবং তিনটি যৌথ অ্যালবাম প্রকাশিত হয়েছে। এ বছরের শেষ দিকে তৃতীয় একক অ্যালবামের কাজ শুরু করবেন তিনি।