মৌসুমী হামিদের ক্যামেরায় জাতীয় উদ্যানের ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উদ্যানের ভেতর সেলফি তুলেছেন মৌসুমী
উদ্যানের ভেতর সেলফি তুলেছেন মৌসুমী

গত কয়েক দিন ধরে গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে শুটিং করছেন অভিনয়শিল্পী মৌসুমী হামিদ। সাখাওয়াত মানিকের দুটি নাটকের শুটিং চলছে সেখানে। শুটিংয়ের ফাঁকে ফাঁকে তুলছেন উদ্যানের ছবি। তারই কয়েকটি দিয়েছেন ফেসবুকে।

ক্যামেরাবন্দী করেছেন উদ্যানের ভেতরের রাস্তা
ক্যামেরাবন্দী করেছেন উদ্যানের ভেতরের রাস্তা

কথাপ্রসঙ্গে জানালেন, ‘মনবাস’ ও ‘নীল বসন্ত’ নামে দুটি নাটকের শুটিং করছেন উদ্যানের ভেতরের বিভিন্ন জায়গায়। ‘মনবাস’ নামের নাটকটিতে মৌসুমী হামিদের বিপরীতে অভিনয় করেছেন অপূর্ব এবং ‘নীল বসন্ত’ নাটকে ইমন। আসছে ঈদের জন্য নির্মিত হচ্ছে নাটক দুটি।

রিসোর্ট থেকে সুর্যাস্তের ছবি তুলছেনে মৌসুমী হামিদ
রিসোর্ট থেকে সুর্যাস্তের ছবি তুলছেনে মৌসুমী হামিদ

শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে বললেন, ‘খুবই সুন্দর জায়গা। আমরা রাতে একটা রিসোর্টে থাকি। একটু ভয় ভয় করে। ঝিঁঝিঁ পোকার ডাক শুনতে শুনতে ঘুমাই। আর ঘুম ভাঙে পাখির কিচির মিচির শুনে।’
জানালেন, শুটিং শেষ করে পুরো দল গতরাতে ঢাকায় ফিরেছে।