মৌসুমী হামিদের 'শোধ প্রতিশোধ'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন মৌসুমী হামিদ। ফিরোজ খান প্রিন্স পরিচালিত এ ছবির নাম— শোধ প্রতিশোধ। মৌসুমী হামিদের চার নম্বর ছবি এটি। বর্তমানে ঢাকার উত্তরায় এ ছবির শুটিং করছেন মৌসুমী। ছবিতে তাঁর সহশিল্পী কাজী মারুফ।
অভিনীত চরিত্র প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের অফিস প্রধানের নিরাপত্তারক্ষী হিসেবে দেখা যাবে তাঁকে। পুরো চরিত্রটিতে অনেক চ্যালেঞ্জ আছে। তাই কাজটি করতে রাজি হয়েছি।’
মৌসুমী হামিদ অভিনীত অন্য ছবিগুলো হচ্ছে ব্ল্যাকমেইল, ব্ল্যাকমানি ও পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি-২।