মৌসুমীর কথা আর সুরের বিকেল
‘আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো’—মৌসুমী ভৌমিক যখন এই গানটি গলায় তুললেন সঙ্গে সঙ্গে দর্শক-শ্রোতার আনন্দ-ধ্বনিতে মুখরিত হলো মিলনায়তন। সবাই একসঙ্গে গলা মিলিয়ে গাইতেও শুরু করলেন। পরক্ষণেই যখন শিল্পী একাত্তরের স্মৃতিবহ অ্যালেন গিন্সবার্গের ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ শিরোনামের ‘শত শত মুখ আকাশটা দেখে’ গাইতে শুরু করেন তখন মিলনায়তনে নেমে আসে পিন পতন নীরবতা। ‘মিউজিক্যাল রিসার্চ—মৌসুমী ভৌমিক’ শিরোনামের ডেমনেসস্ট্রেশন লেকচারে এভাবেই এক ঘণ্টারও বেশি সময় ধরে গান আর কথায় ভিন্ন আবহ তৈরি করেন শিল্পী।গতকাল মঙ্গলবার বিকেলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাব বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে মৌসুমী ভৌমিক বলেন, ‘যদিও এটা ডেমনেসস্ট্রেশন লেকচার তবু আমি গাইবই বেশি, কথা তেমন বলব না। তা ছাড়া আমি তেমন বলতেও পারি না। গাইতেই আমি স্বাচ্ছন্দ বোধ করি। যদি বলেন আমি কার কাছে গান শিখেছি তাহলে হয়তো আমি গুরুর নাম বলব। তবে গান আমি মূলত শিখেছি জীবন থেকে। গান জীবন বিচ্ছিন্ন কিছু নয়, এটা জীবনেরই অংশ।’ এরপর শিল্পী ‘আমি পাখির ডানায় উড়ে তোমার আকাশে যাই’ পরিবেশনের মাধ্যমে গানের পালা শুরু করেন। এরপর মৌসুমীর অনুরোধে তাঁর সঙ্গে আসা বাদক সাত্ত্বকী ব্যানার্জি ‘মনুরে, ও মনুরে’ গেয়ে শোনান। মৌসুমী ভৌমিক আরও পরিবেশন করেন ‘দয়া কর বৃষ্টি, এই খরায় আমার পুড়ে পুড়ে সমস্ত দেহ ছাই’ এবং ‘এক একটা দিন বড় একা লাগে’। ছায়ানটে নিয়মিত নাটক প্রদর্শনী হবেএখন থেকে ছায়ানট ভবনে নিয়মিত নাটকের প্রদর্শনী হবে। আগামী শুক্রবার বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সাত দিনের নাট্যোৎসবের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হবে। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা ছায়ানটে এই উৎসবের উদ্বোধন করবেন ছায়ানট সভাপতি সন্জীদা খাতুন।ধানমন্ডি এলাকার নাট্য পিপাসুদের মঞ্চনাটক দেখার সুযোগ করে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ছায়ানট সংস্কৃতি ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনায়তন কেন্দ্রে ছায়ানট ও গ্রুপ থিয়েটার ফেডারেশনারে মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।চুক্তি অনুসারে ছায়ানট মিলনায়তনে গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত নাট্যদলগুলো মাসে ১০ দিন নাটক মঞ্চায়নের সুযোগ পাবে। চুক্তিতে ছায়ানটের পক্ষে স্বাক্ষর করেন ছায়ানটের সাধারণ সম্পাদক খায়রুল আনাম এবং গ্রুপ থিয়েটার ফেডারেশনের পক্ষে সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী।সমঝোতা চুক্তির আগে আয়োজিত সংবাদ সন্মেলনে দুই পক্ষের প্রতিনিধিরা ছায়ানটে নাটক প্রদর্শনীর বিস্তারিত উপস্থাপন করেন। এ সময় গ্রুপ থিয়েটার ফেডারেশানের চেয়ারম্যান লিয়াকত আলী, ছায়ানটের সহসভাপতি সারওয়ার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।মুক্তিযুদ্ধভিত্তিক প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরুআমাদের ফরিদপুর অফিস জানায়, ‘স্বাধীনতার গৌরবময় চল্লিশ: চাই সুশাসন-দুর্নীতির প্রতিরোধ’—এ আহ্বানকে সামনে রেখে স্বাধীনতার ৪০ বছর পালন উপলক্ষে গতকাল মঙ্গলবার ফরিদপুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক প্রদর্শনী, স্মৃতিচারণা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী।ফরিদপুর সচেতন নাগরিক কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করেছে। স্থানীয় অম্বিকা ময়দান ও ময়দানসংলগ্ন হলে সন্ধ্যায় এ অনুষ্ঠান উদ্বোধন করেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী মিলি রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশের (টিআইবি) পরিচালক রেজাউনুস আজম। অনুষ্ঠানে মিলি রহমান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণার পাশাপাশি উপস্থিত শিশু শ্রেতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।প্রদর্শনীতে মুক্তিযুদ্ধের সুচনালগ্ন থেকে বিজয় অর্জন পর্যন্ত বিভিন্ন আলোকচিত্র, পোস্টার. মুক্তিযুদ্ধবিষয়ক বই, দলিলসহ প্রায় সহস্র উপকরণের সমাহার ঘটে।বগুড়ায় নাটক নির্মাণ কর্মশালাবগুড়া থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, সংস্কৃতি চর্চাকেন্দ্র অ্যামবিশনের ব্যবস্থাপনায় বাংলাদেশ পথনাটক পরিষদ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে পাঁচ দিনব্যাপী ‘নাটক নির্মাণ কর্মশালা’ বগুড়ায় শুরু হয়েছে। বগুড়া উডবার্ন পাবলিক লাইব্রেরি মঞ্চে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান প্রশিক্ষক ছিলেন শেখ এহসানুর রহমান। কর্মশালায় উপস্থিত ছিলেন রাগেবুল আহসান, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি সালেক উদ্দিন, সাংস্কৃতিক জোটের সহসভাপতি সাঈদ সিদ্দিকী, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান, সাগর বসাক প্রমুখ। বগুড়ার বিভিন্ন নাট্য সংগঠনের প্রতিনিধিরা কর্মশালায় অংশ নেন।