মৌসুমীর জন্য ফেরদৌসের কেনাকাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে ফেরদৌস প্রযোজিত প্রথম চলচ্চিত্র এক কাপ চার শুটিং। জানা গেছে, ওই দিন মহরতে উপস্থিত থাকবেন রাজ্জাক, ববিতা, মৌসুমী, ফেরদৌসসহ আরও অনেকে। উত্তরায় রাজউক কলেজে একটি গানের শুটিংয়ের মধ্য দিয়ে শুরু হবে ছবির কাজ। ফেরদৌস জানালেন, এরই মধ্যে ছবির সব কটি গানের ধারণকাজ শেষ হয়েছে। ফেরদৌস আরও জানান, ছবিতে মৌসুমী যে বিয়ের শাড়িটি পরবেন, তা তিনি নিজের পছন্দে কিনেছেন। তা ছাড়া কলকাতা থেকে নিজের এবং মৌসুমীর জন্য আরও কিছু কেনাকাটা করেছেন তিনি।ফেরদৌস বললেন, ‘ইচ্ছা ছিল, মহরতের দিন ছবির চিত্রনাট্যকার ভারতের বাসু চ্যাটার্জিকে সঙ্গে পাব। কিন্তু মেয়ের বিয়ের কারণে তিনি মহরতে আসতে পারছেন না। তবে দ্বিতীয় পর্যায়ের শুটিংয়ে তিনি ঢাকা আসবেন বলে কথা দিয়েছেন।’ছবিটি মুক্তির সম্ভাব্য তারিখ প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘১৪ অক্টোবর শুটিং শুরু হচ্ছে। আর ইচ্ছা আছে, আগামী বছর ১৪ এপ্রিল, বাংলা নতুন বছরে এক কাপ চা ছবিটি মুক্তি দেব। সেভাবেই কাজ শেষ করার পরিকল্পনা করেছি।’ছবিতে আরও অভিনয় করছেন কলকাতার নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। জানা গেছে, ছবির শুটিংয়ে অংশ নিতে নভেম্বর মাসে ঢাকায় আসছেন তিনি।