মৌসুমীর নতুন বিজ্ঞাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন একটি বিজ্ঞাপনচিত্রের কাজ করলেন চিত্রনায়িকা মৌসুমী। গত ২০ ও ২১ জুন রাজধানীর তেজগাঁওয়ের একটি স্টুডিওতে বিজ্ঞাপনটির শুটিংয়ে অংশ নেন মৌসুমী। এটি নির্মাণ করেছেন আনজাম মাসুদ। ড্রামা বেইজড বিজ্ঞাপনটির ব্যাপ্তিকাল এক মিনিট। মৌসুমীর সঙ্গে বিজ্ঞাপনটিতে সহমডেল হিসেবে কাজ করেছেন ছোট পর্দার সম্ভাবনাময় অভিনেতা তানভীর।বিজ্ঞাপনচিত্রটির নির্মাতা আনজাম মাসুদ প্রথম আলো ডটকমকে বলেন, ‘খুবই ভালো লাগছে। অনেক দিনের ইচ্ছা ছিল মৌসুমীকে নিয়ে কাজ করার। এবার সেই ইচ্ছাটা পূরণ হয়েছে।’ তিনি আরও বলেন, ‘নিঃসন্দেহে মৌসুমী বাংলাদেশের অনেক জনপ্রিয় একজন অভিনয়শিল্পী। পেশাগত কাজের ক্ষেত্রে তাঁর কোনো তুলনাই হয় না। মৌসুমীর সঙ্গে কাজ করতে পেরে সত্যিকার অর্থে আমি মুগ্ধ।’জানা গেছে, মাসখানেকের মধ্যে মৌসুমীর নতুন এই বিজ্ঞাপনচিত্রটি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার শুরু হবে।এদিকে মৌসুমী সম্প্রতি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির বর্ষপূর্তির অনুষ্ঠানের জন্য নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। জাহিদ আকবরের লেখা গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন মকসুদ জামিল মিন্টু।