মৌসুমীর ‘অলোকমঞ্জরী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুমী চট্টোপাধ্যায়ের নজরুলসংগীতের অ্যালবাম অলোকমঞ্জরী। জি-সিরিজ থেকে বেরিয়েছে ঈদের আগে। মৌসুমীর মতে, নজরুলের গানের প্রতি ভালোবাসা থেকেই এবার ঈদের জন্য অ্যালবামটি করেছেন। গেয়েছেন নজরুলের নানা অঙ্গের ১২টি গান। রয়েছে কীর্তন, শ্যামাসংগীত ও ইসলামি গান। অলোকমঞ্জরী মৌসুমীর দ্বিতীয় অ্যালবাম। বছর পাঁচেক আগে বেরিয়েছিল তার প্রথম অ্যালবাম এমনই বরষা ছিল। আর তা ছিল হারানো দিনের গান। দ্বিতীয় অ্যালবাম নিয়ে মৌসুমী বললেন, ‘অ্যালবামে নজরুলের বিভিন্ন অঙ্গের গান করেছি। আর এগুলো আমার খুব পছন্দের কিছু গান।’ মৌসুমী বুলবুল ললিতকলা একাডেমি থেকে নজরুলসংগীতের ওপর সার্টিফিকেট কোর্স এবং নজরুল ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা কোর্স করেছেন। ব্যক্তিগতভাবে গান শিখেছেন সুধীন দাশ ও সালাহউদ্দীন আহম্মেদের কাছে।