ম্যাকবেথের ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ও সৈয়দ শামসুল হক অনূদিত ম্যাকবেথ নাটকের ২৫তম প্রদর্শনী হলো গতকাল পরীক্ষণ থিয়েটারে, ঢাকা আন্তর্জাতিক নাট্য উৎসবে। পদাতিক নাট্য সংসদের নাটকটির নির্দেশনায় ছিলেন সুদীপ চক্রবর্তী।

বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে চলছে দ্বিতীয় ঢাকা আন্তর্জাতিক নাট্যোৎসব। এই উৎসবে দেশের ২৩টি নাট্যদলের সঙ্গে ভারত, চীন ও যুক্তরাজ্যের পাঁচটি দলের সমন্বয়ে ২৮টি প্রযোজনা উপস্থাপিত হচ্ছে।
গতকাল জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হয় নাগরিক নাট্যসম্প্রদায়ের নাম-গোত্রহীন মান্টোর মেয়েরা। স্টুডিও থিয়েটার হলে ছিল নাট্যম রেপার্টরি প্রযোজনা সাইকেলঅলা।