ম্যাগাজিন ও ইন্টারনেট ছাড়া জীবনযাপন!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাগাজিন আর ইন্টারনেট দুই চোখের বিষ হয়ে গেছে অভিনেত্রী ও পপশিল্পী সেলেনা গোমেজের কাছে। ইদানীং যেখানেই যান, এই দুটি জিনিস এড়িয়ে চলেন। কারণ, নারী ভক্তরা জাস্টিন বিবারের সঙ্গে তাঁর সম্পর্কটা মেনে নিতে পারছেন না। ইন্টারনেটে বসলেই অনেকে উল্টাপাল্টা মন্তব্য লিখে পাঠান। আর ম্যাগাজিন খুললে তাঁদের (বিবার-সেলেনা) সম্পর্কে রসাল কথাবার্তার ছড়াছড়ি দেখে বিরক্তি ধরে যায়। ‘যতই চেষ্টা করি, ইন্টারনেট ও ম্যাগাজিন ছাড়া থাকাটা প্রায় অসম্ভব। কিন্তু এগুলো আমার আবেগ-অনুভূতিতে আঘাত করছে। আমি নিজের মতো স্বাভাবিক জীবনযাপন করতে চাই।’ বললেন সেলেনা গোমেজ। ওয়েবসাইট।