ম্যাঙ্গালুরুতে পুরস্কার পেল 'একাত্তরের ক্ষুদিরাম'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ম চিলড্রেনস ইন্ডিয়া আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে ‘সেরা জুরি পুরস্কার’ পেয়েছে বাংলাদেশের ছবি ‘একাত্তরের ক্ষুদিরাম’। ২৬ নভেম্বর বিকেলে ভারতের কর্ণাটক প্রদেশের ম্যাঙ্গালুরু শহরের গোল্ড ফিঞ্চ হোটেলে এ ছবির পরিচালক মান্নার হীরার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
২২ থেকে ২৬ নভেম্বর ম্যাঙ্গালুরুতে এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়।

ম্যাঙ্গালুরু থেকে ফিরে আজ বুধবার দুপুরে মান্নান হীরা জানান, উৎসবে ‘আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য শিশু চলচ্চিত্র’ বিভাগে বিভিন্ন দেশের ১১০টি চলচ্চিত্র অংশ নিয়েছে। তার মধ্য থেকে ‘একাত্তরের ক্ষুদিরাম’ এই পুরস্কার জিতেছে।
এ উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও অ্যানিমেশন চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে।
মান্নান হীরা পরিচালিত ‘একাত্তরের ক্ষুদিরাম’ ছবিটি সরকারি অনুদানে নির্মিত।