
অল্টারনেটিভ রক বা পোস্ট গ্রাঞ্জ ঘরানার গান করে ম্যাচবক্স ২০ এক যুগেরও আগে থেকে পরিচিত হয়েছে। এ সময়ের মধ্যেই অসংখ্য পুরস্কারের জন্য তারা মনোনয়ন পেয়ে বেশ কিছু পুরস্কার জিতেও নিয়েছে। ‘আনন্দ’-এর পাঠকদের অনেকেরই হয়তো ম্যাচবক্স ২০-এর কথা মনে আছে। তবে যাঁদের মনে নেই, তাঁদের জন্য আজ ম্যাচবক্স ২০ নিয়েই এই আয়োজন।
ম্যাচবক্স ২০ ১৯৯৫ সালে যাত্রা শুরু করেছিল। প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে রব থমাস, ব্রায়ানন ইয়েল ও পল ডুসেট আগে ‘আবিথানল সিক্রেট’ নামে একটি দলের সদস্য ছিলেন। সে সময় তাঁরা অ্যাডাম গেইনর ও কাইল কুককে তাঁদের সঙ্গে নেন। তাঁরা আটলান্টিক রেকর্ডসের একটি রেকর্ডিং চুক্তি জিতেছিলেন এবং সেখান থেকেই ম্যাচবক্স ২০ হিসেবে প্রথম অ্যালবাম বের করেন। প্রথম অ্যালবামের শিরোনাম ছিল ইয়োরসেলফ অর সামওয়ান লাইক ইয়্যু। অ্যালবামটি ১৯৯৬ সালে বের হয়। তাঁরা পাঁচটি অ্যালবাম বের করেন।
ম্যাচবক্স ২০-এর যত অ্যালবাম
ইয়োরসেলফ অর সামওয়ান লাইক ইয়্যু (১৯৯৬)
ম্যাড সিজন (২০০০)
মোর দ্যান ইয়্যু থিংক ইয়্যু আর (২০০২)
এক্সাইল অন মেইনস্ট্রিম (২০০৭)
নর্থ (২০১২)
২০০০ সালের দিকে ম্যাচবক্স ২০ নিজেদের নাম বদলে ম্যাচবক্স ২০ রাখে। তারা এখন পর্যন্ত দুবার তাদের কার্যক্রম স্থগিত রাখে। প্রথমবার ২০০৪-২০০৭ সাল পর্যন্ত, যখন গিটারিস্ট অ্যাডাম গেইনর দল ত্যাগ করেন। দ্বিতীয়বার ২০০৮-২০১০ সাল পর্যন্ত, যখন ভোকালিস্ট রব থমাস তাঁর দ্বিতীয় একক অ্যালবামের কাজ শুরু করেন। ২০১১ সাল থেকে তাঁরা আবার পুরোদমে কাজ করে যাচ্ছেন।
ম্যাচবক্স ২০ শুরুর দিকে অল্টারনেটিভ রক ও মোস্ট গ্রাঞ্জ ঘরানার গান করলেও পরবর্তী সময়ে পপ-রকের দিকেই বেশি ঝুঁকে যায়। ম্যাচবক্স টোয়েন্টি এখন পর্যন্ত অসংখ্য পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। এর মধ্যে আছে আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস, গ্র্যামি অ্যাওয়ার্ডস এবং এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস। তবে তারা শুধু পিপলস চয়েস অ্যাওয়ার্ড জয় করে ‘ফেভারিট মিউজিক্যাল গ্রুপ’ হিসেবে। তারা ২০০৯ সালে এমপিআরএ অ্যাওয়ার্ডও জয় করে।
বর্তমানে তাদের ব্যস্ত সময় কাটছে ২০১৩ সালের কনসার্ট করতে করতে।
ম্যাচবক্স ২০-এর সদস্যরা
রব থমাস—লিভ ভোকালস, রিদম গিটার, কি-বোর্ডস, পিয়ানো (১৯৯৫-বর্তমান)
ব্রায়ান ইয়েল—বেইজ গিটার, ব্যাকিংজয়স (১৯৯৫-বর্তমান)
পল জুসেট—ড্রামস, পারকাশন, ব্যাজিং ভোকালস (১৯৯৫-বর্তমান)
কাইল কুক—লিড গিটার, ম্যান্ডোলিন, ব্যাঞ্জা, ভোকালস (১৯৯৫-বর্তমান)
মনোয়ারুল হক