ম্যাড থেটারের ফার্স্ট ইয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫ সালের অক্টোবরে নদ্দিউ নতিম নাটকের মাধ্যমে ম্যাড থেটারের পথচলা শুরু। বছর পেরিয়ে আরেকটি অক্টোবর অতিক্রম করছে ম্যাড থেটার। গতকাল প্রথম বর্ষপূর্তি উদ্যাপন করেছে তারা।
শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে ‘ম্যাড থেটারের ফার্স্ট ইয়ার’ শিরোনামে এই অনুষ্ঠানের মূল আয়োজন ছিল দলের প্রথম প্রযোজনা নদ্দিউ নতিম নাটকের বিশেষ প্রদর্শনী। প্রদর্শনী শেষে গত এক বছর যাদের সাহচর্য ও ভালোবাসায় ম্যাড থেটার সিক্ত হয়েছে, তাদের সঙ্গে পুনর্মিলনী। কথাসাহিত্যিক হুিমায়ূন আহমেদের কে কথা কয় উপন্যাসের নাট্যরূপ নদ্দিউ নতিম। নাটকটি রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম। এতে অভিনয় করছেন আসাদুল ইসলাম, সোনিয়া হাসান, আর্য মেঘদূত।