ম্যাডোনা এখনো আয়ে সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাডোনা
ম্যাডোনা

৫৬-তে পা দিয়েছেন, সেও মাস তিনেক হতে চলল। তাঁকে ঘিরে আগের সেই উন্মাদনাও নেই। তবে এখনো রাজত্ব ধরে রেখেছেন ম্যাডোনা। ২০১৩ সালে সবচেয়ে বেশি আয় করা সংগীতশিল্পী তিনি। তারকাদের আয়ের তথ্য ফাঁস করে দেওয়া সুখ্যাত সাময়িকী ফোর্বস জানিয়েছে, গত বছরের জুন থেকে এ বছরের মে পর্যন্ত ১২ কোটি ৫০ লাখ ডলার আয় করেছেন ম্যাডোনা।
তালিকার দুইয়ে আছেন লেডি গাগা। তাঁর বার্ষিক আয় আট কোটি ডলার, ম্যাডানোর চেয়ে যেটা সাড়ে চার কোটি ডলারেরও কম। আসলে ম্যাডোনার আয়ের সিংহভাগ এসেছে গত বছরের তাঁর বিশ্বসফর থেকে। দারুণ সফল হওয়া সেই সফরই ম্যাডোনাকে ফোর্বস-এর তালিকা শীর্ষে তুলে দিয়েছে। তালিকায় এর পরে আছেন বন জভি (সাত কোটি ৯০ লাখ)। এএনআই।