ম্যাডোনার গান নকল!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিতর্ক আর লেডি গাগা যেন সমার্থক দুই শব্দ। বিতর্ক পিছু ছাড়ছেই না এই সংগীত তারকার। এবার গাগার বিরুদ্ধে অভিযোগ গান নকল করার। এবং সেটা স্বয়ং ম্যাডোনার গান। মুক্তির পরপরই বেশ কয়েকটি টপ চার্টের শীর্ষে উঠে এসেছে লেডি গাগার ‘বর্ন দিস ওয়ে’। তবে গানটি নিয়ে চলছে আলোচনা-সমালোচনাও। অনেকের দাবি, এ গানটি ১৯৮৯ সালের ম্যাডোনার ‘এক্সপ্রেস ইয়োরসেলফ’ গানের নকল। তিনি টুইটারে তাঁর গানটি আপলোড করার পরপরই বইতে থাকে সমালোচনার ঝড়। ‘গানটি দারুণ। কিন্তু আমার মনে হয়েছে, এটি ঠিক ম্যাডোনার গাওয়া সেই গানটির মতো।’ মন্তব্য লেডি গাগার এক ভক্তের। ওয়েবসাইট।