ম্যাডোনার দোকান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাপড়চোপড়ে ধোপদুরস্ত থাকতে কে না চায়! আর নামীদামি তারকা হলে তো কথাই নেই। মাসে-মাসে, এমনকি প্রতি সপ্তাহে ফ্যাশন ডিজাইনারের সহযোগিতা তাঁকে নিতেই হয়। কিন্তু পপ আইকন ম্যাডোনা একটু ব্যতিক্রম। হালের ফ্যাশন সম্পর্কে জানতে বেশি দূর যেতে হয় না তাঁকে। ১৩ বছর বয়সী মেয়ে লোলার দিকে তাকালেই চলতি ফ্যাশন সম্পর্কে জানা হয়ে যায় তাঁর। কারণ, আট বছর বয়স থেকেই ফ্যাশনে লোলার হাতেখড়ি। সম্প্রতি মা-মেয়ে মিলে টিনএজারদের জন্য ‘এমজি আইকন’ নামে একটি ফ্যাশন হাউস খুলেছেন। বড়রাও সেখানে তাঁদের পছন্দের জিন্স, জুতা, দস্তানা, হাড়ছড়া ও অন্যান্য পণ্য পাবেন। ওয়েবসাইট।