ম্যাডোনার দ্বিতীয় ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পপতারকা ম্যাডোনা তাঁর দ্বিতীয় ছবি পরিচালনা করতে যাচ্ছেন। ছবির নাম ডব্লিউই। ব্রিটেনের রাজা অষ্টম এডওয়ার্ডের বহুল আলোচিত প্রেমকাহিনি নিয়ে ছবিটি নির্মাণ করা হবে। প্রধান নারী-চরিত্র ওয়ালিস সিম্পসনের ভূমিকায় হলিউড তারকা ভেরা ফারমিগাকে নেওয়ার কথা ভাবা হচ্ছে। এখনো ছবির পাণ্ডুলিপি লেখা হয়নি। ট্রুথ অর ডেয়ার ছবির পরিচালক আলেক্স কেশেশিয়ানের সঙ্গে মিলে পাণ্ডুলিপি লিখবেন ম্যাডোনা। এর আগে ২০০৮ সালে ফিলদ অ্যান্ড উইসডম ছবি পরিচালনা করেন তিনি। ওয়েবসাইট।