ম্যাডোনার বিরুদ্ধে অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসখানেক দেশের বাইরে ছিলেন পপসম্রাজ্ঞী ম্যাডোনা। বাড়ি ফিরে নগর কর্তৃপক্ষের পাঠানো চিঠিখানা পেয়ে বেমালুম বোকা বনে গেলেন! চিঠিতে বলা হয়েছে, ওয়েস্টমিনস্টারের ওই বাড়িতে কয়েক দিন আগে পার্টি চলাকালে অনেক হই-হুল্লোড় হয়েছে। এমনকি এত জোরে জোরে গান বাজানো হয়েছে যে প্রতিবেশীরা যারপরনাই বিরক্ত। তাঁরা একে ‘স্বার্থপরের মতো আচরণ’ বলেছেন। কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে, এরপর এমন হলে পাঁচ হাজার ডলার জরিমানা করা হবে ম্যাডোনাকে। অমন চিঠি পেয়ে প্রশ্নবোধক দৃষ্টিতে বাড়ির কর্মচারীদের দিকে তাকান ম্যাডোনা। কর্মচারীরা স্বীকার করেন, পার্টিটা তাঁরাই দিয়েছিলেন। ওয়েবসাইট।