ম্যাডোনার ব্যায়ামাগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীর-স্বাস্থ্য নিয়ে বেজায় খুঁতখুঁতে পপসম্রাজ্ঞী ম্যাডোনা। রোজকার রুটিনে ব্যায়াম করা তাঁর চাই-ই চাই। নিজেই শুধু সুস্থ থাকতে চান না, আর সব মানুষকে সুস্থ দেহমনের অধিকারী হওয়ার পরামর্শ দেন ম্যাডোনা। সেই চিন্তাধারা থেকেই মেক্সিকো সিটিতে একটি ব্যায়ামাগার চালু করেছেন। সম্প্রতি ব্যায়ামাগারটির উদ্বোধন করতে গিয়ে এই তারকা বললেন, ‘পৃথিবীর অন্যান্য দেশেও এমন ব্যায়ামাগার করার চিন্তা রয়েছে।’ ব্যায়ামাগারটির নাম দিয়েছেন ‘হার্ড ক্যানডি’। ২০০৮ সালে মুক্তি পাওয়া ম্যাডোনার ১১তম অ্যালবামের নামানুসারে ওই নামকরণ করা হয়েছে। ‘নামটা বেশ আবেদনময়। এখানে এসে আপনি মানসিক প্রশান্তি পাবেন।’ বললেন পপসম্রাজ্ঞী। ব্যায়ামাগারের সদস্যপদের জন্য ৫৩৪ ইউরো এবং মাসে ১০৩ ইউরো করে গুনতে হবে। ওয়েবসাইট।