ম্যাডোনার রাজা-দর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনের রাজা অষ্টম এডওয়ার্ড ও ওয়ালিস সিম্পসনের সেই বিখ্যাত প্রেমকাহিনি আজও লোকের মুখে মুখে ফেরে। প্রেমে মত্ত রাজা একসময় সিম্পসনকে বিয়ে করতে চাইলেন। সেই খবরে রাষ্ট্রজুড়ে হইচই পড়ে গেল। রাজপরিবার ও সাধারণের প্রতিবাদের মুখে শেষমেশ রাজা সিংহাসন ত্যাগ করে বিয়ে করলেন সিম্পসনকে। সে বিয়ে টেকেনি বেশি দিন। বিংশ শতকের সেই প্রেমকাহিনি নিয়ে ছবি বানাচ্ছেন পপ তারকা ম্যাডোনা। ছবির নাম ডব্লিউ ই। সে জন্য ব্রিটেনের রাজপরিবারের সাহায্য চাওয়া হয়েছিল। শুরুতে তাঁরা মুখের ওপর ‘না’ বললেও পরে ম্যাডোনার কথা শুনে রাজি হয়। ছবির প্রয়োজনে এবং কিছু তথ্য জানার জন্য ম্যাডোনা সম্প্রতি ব্রিটেনের রাজন্যবর্গের সঙ্গে দেখা করেছেন এবং তাঁদের পরামর্শ নিয়েছেন। ওয়েবসাইট।