ম্যান্ডারিন ভাষা শিখছে সুরি ক্রুজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউডের তারকা-দম্পতি টম ক্রুজ ও কেটি হোমসের বিচ্ছেদের পর তাঁদের একমাত্র মেয়ে সুরি ক্রুজকে নতুন স্কুলে ভর্তি করা হয়েছে। নিউইয়র্কের ওই স্কুলের নাম এভিনিউস। সুরির মতো এই স্কুলও নতুন; এ বছরই যাত্রা শুরু করেছে এটি। এখানে ম্যান্ডারিন ভাষা রপ্ত করছে সুরি। ঘনিষ্ঠ সূত্রের বরাতে রাডার অনলাইন জানিয়েছে, সুরি ভর্তি হয়েছে চীনা ভাষাশিক্ষা কোর্সে। ম্যান্ডারিন শিখছে সে। এটি তার শিক্ষার ক্ষেত্রে শক্ত একটি ভিত্তি গড়ে দিতে সাহায্য করবে।টম ক্রুজের সঙ্গে বিচ্ছেদের পর কেটি হোমস মেয়ে সুরিকে নিয়ে নিউইয়র্কের একটি অ্যাপার্টমেন্টে উঠেছেন। সেখান থেকে খুবই কাছে এভিনিউস স্কুলটি। বেসরকারি এই স্কুলে পড়ানোর জন্য প্রতিবছর গুনতে হবে ৪০ হাজার ডলার। স্কুলটির পরিবেশ দারুণ। এর ছাদে খেলার মাঠ আছে। আরও আছে ব্যায়ামাগার, বাস্কেটবল ও ভলিবল কোর্ট।চীন, ভারত, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে ওই স্কুলের শাখা রয়েছে। এর শিক্ষাকার্যক্রমের অংশ হিসেবে ভবিষ্যতে সেসব দেশেও পড়তে যাওয়ারও সম্ভাবনা রয়েছে সুরির। তবে এখনই নয়; কারণ সুরির বয়স এখন মাত্র ছয় বছর।এদিকে ক্রুজের আইনজীবী ব্রেট ফিল্ডস জানিয়েছেন, এখন যুক্তরাজ্যে একটি ছবির শুটিং করছেন ক্রুজ। আর মায়ের সঙ্গে নিউইয়র্কে আছে সুরি। কিন্তু মেয়ের সঙ্গে বিচ্ছেদ একদমই সহ্য করতে পারছেন না ক্রুজ। প্রায় প্রতিদিন তিনি সুরির সঙ্গে ফোনে কথা বলেন। দিনে অন্তত দুবার কথা হচ্ছে বাবা আর মেয়ের। ব্রেট আরও জানিয়েছেন, সুরিকে খুবই ভালোবাসেন ক্রুজ। সব সময় মেয়ের সঙ্গে ছায়ার মতো লেগে থাকতে চান। কিন্তু দেশের বাইরে থাকায় ফোনে কথা বলা ছাড়া সুরির সঙ্গে যোগাযোগের আর কোনো উপায় নেই ক্রুজের।