ম্যান্ডেলাকে নিয়ে গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা, জীবন্ত কিংবদন্তি নেলসন ম্যান্ডেলাকে নিয়ে গান করা হলো। গানের কথা লিখেছেন পারভেজ চৌধুরী, আর কণ্ঠ দিয়েছেন অনিমা ডি কস্টা ও লিমন। আফ্রিকার প্রচলিত সুরে গানটির সংগীত পরিচালনা করেছেন ফোয়াদ নাসের বাবু। জানা গেছে, ১৮ জুলাই নেলসন ম্যান্ডেলার জন্মদিন উপলক্ষে দেশ টিভিতে আয়োজিত অনুষ্ঠানে গানটির মিউজিক ভিডিও দেখানো হবে। মিউজিক ভিডিওটি তৈরি করছেন আলমগীর হোসেন।