ম্যান্ডেলার প্রতি শ্রদ্ধাঞ্জলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলার প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন সংগঠন কর্মসূচি নিয়েছে।
বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ বিকেল চারটায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘ম্যান্ডেলার প্রতি শ্রদ্ধাঞ্জলি’ নামের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে থাকবে ম্যান্ডেলার প্রতিকৃতিতে পুষ্পস্তবক নিবেদন, তাঁকে নিবেদিত কবিতা পাঠ ও আবৃতি ও গান। সন্ধ্যায় করা হবে মোমবাতি প্রজ্বালন।
এ ছাড়া সাংস্কৃতিক সংগঠন শিল্পিত-এর উদ্যোগে বেলা ১১টায় জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ম্যান্ডেলা স্মরণে হবে ‘শ্রেষ্ঠত্বের কোনো উপমাই যার জন্য যথেষ্ট নয়’ শীর্ষক আলোচনা ও আবৃত্তি।