ম্যারাথন দৌড়বিদ সালমান!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমবারের মতো ম্যারাথন দৌড়ে অংশ নিতে যাচ্ছেন বলিউডের অভিনেতা সালমান খান। ভারতের আধা সামরিক বাহিনীতে যোগদানে তরুণ প্রজন্মকে উত্সাহিত করতে তিনি দিল্লিতে এক ম্যারাথনে অংশ নেবেন।চলতি মাসের শেষের দিকে আধা সামরিক বাহিনীর একটি দলের সঙ্গে দৌড়াবেন সালমান। সঙ্গী হিসেবে বলিউডের বেশ কয়েকজন তারকাকে নেওয়ার চেষ্টা করছেন এই ‘দাবাং’ তারকা। সম্প্রতি এক খবরে এমন তথ্য দিয়েছে মিড-ডে। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, নিঃসন্দেহে ভারতের তরুণ প্রজন্মের ওপর সালমান খানের যে প্রভাব রয়েছে তার কোনো তুলনা হয় না। তাঁর কথা বা কাজকে অনেক বেশি গুরুত্ব দেয় তরুণ প্রজন্ম। এসব দিক বিবেচনা করে সালমানকে দিল্লি ম্যারাথনে অংশ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনিও এতে অংশ নিতে সানন্দে রাজি হয়েছেন।