ম্যারির জীবনে প্রিয়াঙ্কার ছায়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েদের বক্সিংয়ের পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ম্যারি কমের জীবন নিয়ে বানানো হচ্ছে ছবি। সেই ছবিতে ম্যারির ভূমিকায় অভিনয় করতে গিয়ে প্রিয়াঙ্কা চোপড়া দেখেছেন, তাঁর আর ম্যারির জীবনের গল্পটা যেন একই রকম। প্রিয়াঙ্কা বলেছেন, ‘তার জীবনের গল্পটা আমার মতোই। আমিও প্রথম যখন চলচ্চিত্র অঙ্গনে পা রাখি, অনেক সংগ্রাম করতে হয়েছিল। একা একা অনেক কেঁদেছি। আসলে সব মেয়ের গল্পটাই যেন একই রকম, যারা একটা স্বপ্ন লালন করে।’
ভারতের মণিপুরের ভূমিহীন কৃষকের পরিবারে জন্ম নেওয়া ম্যারি বক্সিং বেছে নিয়েছিলেন। অনেক সংগ্রাম করে সেই বক্সিং দিয়েই প্রতিষ্ঠা করেছেন নিজেকে। এ নিয়েই ছবির গল্প। ছবিটি মুক্তি পাবে আগামী বছর। পিটিআই।