ময়মনসিংহে নাট্যোৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহে তিন দিনব্যাপী পথনাট্যোৎসব চলছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় গত রোববার সন্ধ্যায় শহরের টাউন হল শহীদ মিনার চত্বরে বহুরূপী নাট্য সংস্থার নাটক দায়দায়িত্ব পরিবেশনের মধ্য দিয়ে নাট্যোৎসব শুরু হয়। শহরের নাট্যামোদী দর্শকেরা নাটকগুলো উপভোগ করেন। গতকাল সোমবার দ্বিতীয় দিন কম্পাস নাট্য সম্প্রদায় করে এক যে ছিল সোনার কইন্যা, বিদ্রোহী নাট্যগোষ্ঠী চিত্ত বিনিময় ও নাট্যলোক সম্প্রদায় করে বধ্যভূমিতে শেষ দৃশ্য।