ময়মনসিংহে নাট্যোৎসব উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহব্যাপী ঢাকা বিভাগীয় নাট্যোৎসব শুরু হয়েছে ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমী মঞ্চে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উৎসবের উদ্বোধন করেন ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক। প্রধান অতিথি ছিলেন সাংসদ মতিউর রহমান। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় এ উৎসবে ২৭ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাতটায় ঢাকা জেলার বিভিন্ন নাট্যদল নাটক মঞ্চায়ন করবে।প্রথম দিন মুন্সিগঞ্জের থিয়েটার সার্কেল এইচ কে আলমগীর রচিত ও জাহাঙ্গীর আলম ঢালী নির্দেশিত আদম শহীদ ও বল্লাল রাজা নাটকটি মঞ্চায়ন করে। আজ শুক্রবার মঞ্চায়িত হবে বহুরূপী নাট্য সংস্থা ময়মনসিংহের নাটক মহাকালীর বাচ্চা।