ময়মনসিংহে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৩৬তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে ময়মনসিংহে এক শিশু-চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। গতকাল সোমবার বিকেলে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা মিলনায়তনে এই প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার উপ-কিপার বিজয় কৃষ্ণ বণিকের সভাপতিত্বে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দেন কে. জামান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের বিভাগীয় প্রধান শিল্পী সাফিন ওমর, মুক্তিযোদ্ধা জিয়া উদ্দিন আহমেঞ্চদ ও আইনজীবী মোয়াজ্জেম হোসেন। ময়মনসিংহে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার উদ্যোগে সংগ্রহশালা প্রাঙ্গণে গত শুক্রবার বিকেলে চারটি শাখায় এই শিশু-চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মোট ৯৯ শিশু অংশ নেয়।