যদি ভালোবাসা পাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশ টিভিতে আজ রাত পৌনে আটটায় প্রচারিত হবে নাটক যদি ভালোবাসা পাই। লিখেছেন অরুণ চৌধুরী। পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, শর্মিলী আহমেদ, ওয়াহিদা মল্লিক জলি, সারিকা, অর্ষা, নিলয় প্রমুখ। মা-বাবার মনোমালিন্য দেখে আফসানের মধ্যে সম্পর্ক-ভীতি তৈরি হয়েছে। কোনো মেয়েকেই সে বিশ্বাস করতে পারে না। আফসানের সৎমা কাজল নামের মেয়েটিকে পছন্দ করে। আফসানের সঙ্গে কাজলকে বিয়ে দিতে চায় সে। এ সময় তাদের মাঝে আরেকটি মেয়ের আবির্ভাব ঘটে। এরপর সবকিছু উলটপালট হয়ে যায়।