যদি ভুল না হতো...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাট ডেমন ও জিমি কিমেল
ম্যাট ডেমন ও জিমি কিমেল

সেরা ছবি ঘোষণায় ভুলটা হয়েই যত গন্ডগোলটা বাধল। সময় নষ্ট হলো। পরিকল্পনা ভেস্তে গেল। যদি ভুলটা না হতো, তাহলে সঞ্চালক জিমি কিমেলের ‘অন্য রকম’ পরিকল্পনাটা বাস্তবায়ন সম্ভব হতো। তিনি চাইছিলেন তাঁর ‘চিরশত্রু’ অভিনেতা ম্যাট ডেমনের সঙ্গে দর্শক সারিতে বসে শেষ করবেন অনুষ্ঠান। এমনটা জানিয়েছেন তাঁর নিজের অনুষ্ঠান ‘দ্য জিমি কিমেল শো’তে।
ম্যাটের সঙ্গে গিয়ে বসেওছিলেন জিমি। কথা হচ্ছিল দুজনের মধ্যে। ম্যাট প্রথমে ভুলের ব্যাপারটা লক্ষ করেন। তারপর জিমিকে বলেন বিষয়টা সামাল দিতে। কিন্তু এত নাটকীয়তায় নিজের দায়িত্বটা ভুলেই গিয়েছিলেন তিনি! ভাবছিলেন উপস্থাপকের এখন মঞ্চে গিয়ে ব্যাপারটা সামাল দেওয়া উচিত। ম্যাটের কথা শোনার কিছুক্ষণ পর বিষয়টি উপলব্ধি করেন জিমি। তিনি বলেন, ‘জিমির কথা শোনার পর আমার মনে হলো, ওহ, উপস্থাপক তো আমিই।’ বিবিসি