যন্ত্রসংগীতে বর্ষবিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেহালায় সুর তোলেন সুনীল দাস। তাঁকে তবলায় সহযোগিতা করেন তুলসী সাহা। গতকাল সন্ধ্যায় ধানমন্ডির রবীন্দ্রসরোবরে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত বর্ষবিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান এভাবেই শুরু হয়। এরপর এবাদুর হক সেতার বাজান। তাঁর সঙ্গে তবলা বাজান বিশ্বজিৎ নট্ট। সবশেষে দোতারা, ঢোল ও বাঁশি-সহযোগে অন্য রকম এক সুর তোলেন অরূপ শীল, হাসান রহমান ও মুহাম্মদ ইব্রাহীম। যন্ত্রসংগীতের আগে ছিল সংক্ষিপ্ত আলোচনা সভা। আলোচনায় অংশ নেন মফিদুল হক, মামুনুর রশীদ ও গোলাম কুদ্দুস। অনুষ্ঠান পরিচালনা করেন মানজার চৌধুরী।আজ একই স্থানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের বর্ষবরণ অনুষ্ঠান শুরু হবে বিকেল পাঁচটায়। এতে লোকসংগীত পরিবেশন করবে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, বহ্নিশিখা, দৃষ্টি ও ওস্তাদ মোমতাজ আলী খান সংগীত একাডেমির শিল্পীরা।