যমজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএ টিভিতে আজ রাত নয়টায় প্রচারিত হবে নাটক যমজ। লিখেছেন অনিমেষ আইচ, পরিচালনা করেছেন আজাদ কালাম। অভিনয় করেছেন মোশাররফ করিম, রুনা খান প্রমুখ। একাব্বর ও নেকাব্বর যমজ দুই ভাই। একাব্বর খুব চালাক ও ঘুরে বেড়ায় আর নেকাব্বর খুবই কর্মঠ ও সহজ-সরল। একই চেহারা হওয়ার জন্য দুই ভাই মাঝেমধ্যেই বিপদে পড়ে। যেমন, একাব্বরকে বাকি টাকার জন্য কেউ পাকড়াও করলে একাব্বর নেকাব্বরের মতো আচরণ করে পাড় পেয়ে যায়। বিপদে পড়ে নেকাব্বর। গ্রামবাসীও বুঝতে পারে না, কোনটা একাব্বর আর কোনটা নেকাব্বর।