যমজ কন্যা সন্তানের মা হবেন ঐশ্বরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা হতে যাচ্ছেন ঐশ্বরিয়া রাই। এমন খবর মোটামুটি এখন অনেকেই জেনে ফেলেছেন। তবে এর সঙ্গে সঙ্গে নতুন খবরও আছে একটা। আর সেই খবরটি হল, কন্যা সন্তানের মা হতে যাচ্ছেন ঐশ্বরিয়া। শুধু তাই নয় যমজ কন্যা সন্তানেরও মা হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়ে দিয়েছেন বিশিষ্ট সংখ্যাতত্ববিদ ভাভিক সাংভি। খবর টাইমস অব ইন্ডিয়া অনলাইন।অমিতাভ বচ্চন টুইটারে নিশ্চিত করেছেন, ‘আমি শিগগিরই দাদা হতে যাচ্ছি। মা হতে যাচ্ছে ঐশ্বরিয়া রাই। আমি খুবই খুশি, রোমাঞ্চিত।’অমিতাভ জানিয়েছেন, ‘আমরা সংখ্যাতত্ববিদ ভাভিক সাংভির কাছে এ বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি।’গত বছরের নভেম্বরে সাংভি পরীক্ষা-নিরীক্ষা করে বলেছেন, ২০১১ সালেই ঐশ্বরিয়া মা হবেন। তবে এটা কন্যা সন্তান হতে পারে।ভাভিক সাংভি জানান, ঐশ্বরিয়ার ভাগ্য সংখ্যা ৫। আর অভিষেকেরও সংখ্যাও ৫। এই সংখ্যা দুটি এক হওয়া মানে বুঝায়, তাঁদের যমজ সন্তান হবে। তবে এক্ষেত্রে মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনাটাই খুব বেশি।ভাভিক আরও জানিয়েছেন, ঐশ্বরিয়ার গর্ভের সন্তান দেখতে তার মায়ের মতই সুন্দরী হবে, কিন্তু তার উচ্চতা হবে বাবা অভিষেকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।